লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক বেলাল আহমেদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল আহমেদ একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে। তবে সুনির্দিষ্ট কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন বেলাল আহমেদ। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের স্থানীয় প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম