যোগফল প্রতিবেদক:
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে ভার্জিনিয়া ফনসেকাকে ঘিরে। তিনি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়রের সাবেক প্রেমিকা। তবে নেইমার ও ভার্জিনিয়া—দুজনের প্রতিনিধিই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার খবর অস্বীকার করেছেন।
গত ৬ নভেম্বর সাও পাওলোর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়াকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ওই অনুষ্ঠানে সোফায় বসে ছিলেন নেইমার। তাঁর পাশে নাচতে দেখা যায় ভার্জিনিয়াকে। সংবাদমাধ্যমের দাবি, অতিথিদের সামনেই দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
এরপর ব্রাজিলের সংবাদমাধ্যম মেট্রোপোলেসে সাংবাদিক ফাবিয়া অলিভেইরা তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে খবরটি প্রত্যাখ্যান করে নেইমারের প্রতিনিধিরা জানান, প্রকাশিত তথ্যের কোনো সত্যতা নেই। তাঁদের ভাষ্য, ‘প্রকাশিত তথ্য মিথ্যা। ঘটনাগুলোর সত্যতার সঙ্গে এর কোনো মিল নেই।’
পর্তুগিজ সংবাদমাধ্যম আবোলার এক প্রতিবেদনেও জানানো হয়েছে, নেইমার ও ভার্জিনিয়া—দুজনের প্রতিনিধিই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার খবর অস্বীকার করেছেন।
এদিকে একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই গুঞ্জন নিয়ে ফুটবল ও বিনোদন অঙ্গনে আলোচনা চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম