রাজধানী ঢাকার তিনটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছে মালিবাগ এলাকায় এবং অপরটি খিলগাঁওয়ে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনের পাশে একটি ফার্মেসির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। একই এলাকায় মালিবাগ চৌধুরীপাড়া ফ্লাইওভারের মুখেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে, খিলগাঁওয়ে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাগুলো সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে জানান। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম