কুড়িগ্রাম মোঃ হাসান মাহমুদ জয়।। জেলা সংবাদদাতা
বৈষম্যহীন, ন্যায়-ইনসাফভিত্তিক এবং একটি আধুনিক ও প্রগতিশীল কুড়িগ্রাম গড়ার অদম্য লড়াইয়ে আরও একটি মাইলফলক অর্জিত হয়েছে। আসন্ন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া গণমানুষের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি কর্তৃক কুড়িগ্রাম জেলা এনসিপি'র আহ্বায়ক মো. মুকুল মিয়ার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে (সিরিয়াল নং- ৭)।
এই শুভক্ষণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২৬ কুড়িগ্রাম-২ আসনের সম্মানিত সংসদ সদস্য ড আতিক মুজাহিদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞ নেতৃবৃন্দ এবং দলের সকল নীতিনির্ধারকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি কুড়িগ্রাম সদর উপজেলাকে দুর্নীতি, বৈষম্য ও জনদুর্ভোগমুক্ত করে একটি উন্নত, আধুনিক ও পরিকল্পিত মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য নিজের সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেছেন।
উন্নয়ন ও জনকল্যাণে মোঃ মুকুল মিয়ার প্রধান অঙ্গীকারসমূহ:
সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা: কুড়িগ্রাম সদর উপজেলার প্রতিটি দপ্তরে সুশাসন নিশ্চিত করা হবে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের ন্যায্য নাগরিক অধিকার ও সেবা পান, তা নিশ্চিত করা হবে।
মাদক ও বাল্যবিয়ে মুক্ত যুবসমাজ: যুবসমাজকে ধ্বংসের কবল থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সামাজিক অভিশাপ বাল্যবিয়ে কঠোরহস্তে দমন করা হবে এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ বিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ তৈরি করা হবে।
স্বাস্থ্যসেবা ও হাসপাতালের জবাবদিহি: উপজেলাবাসীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারি হাসপাতালের বরাদ্দ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। হাসপাতাল ও চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা আনতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঠিক জবাবদিহি নিশ্চিত করা হবে।
শিক্ষা ও সংস্কৃতি চর্চার বিকাশ: এলাকার স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। সেই সাথে স্থানীয় লোকসংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য চর্চার পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করা হবে।
যোগাযোগ ও অবকাঠামোগত আমূল উন্নয়ন: গ্রামীণ অনুন্নত রাস্তাঘাট, কালভার্ট ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন ঘটিয়ে একটি যোগাযোগ-বান্ধব ও গতিশীল সদর উপজেলা গড়ে তোলা হবে।
ভোটার ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে এনসিপি নেতা মোঃ মুকুল মিয়ার বিশেষ বক্তব্য:
এ সময় কুড়িগ্রামবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মোঃ মুকুল মিয়া বলেন
জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি মডেল ও সমৃদ্ধ কুড়িগ্রাম সদর উপজেলা গড়ার এই পবিত্র যাত্রায় আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা, সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করছি। আপনারা যদি আমাকে আপনাদের পরম আপনজন হিসেবে পাশে রাখেন এবং আপনাদের মূল্যবান রায় দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে ইনশাআল্লাহ এই অবহেলিত জনপদকে একটি দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী ও আধুনিক মডেল উপজেলা হিসেবে আপনাদের উপহার দেব। আপনাদের আস্থার মর্যাদা রক্ষায় আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে প্রস্তুত।
এই মহৎ পরিবর্তনের লড়াইকে সফল করতে জাতীয় নাগরিক পার্টির সকল সহযোগী সংগঠন, দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মী, কুড়িগ্রাম সদর উপজেলার সম্মানিত ভোটার এবং সর্বস্তরের জনগণের নিকট আন্তরিক সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য যে, একজন প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক,সভা সমাবেশ ইত্যাদির মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম