নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের খবর পেলেই তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাত-দিন পালাক্রমে পাহারা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক হোসেন।
পোস্টে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।
ইশরাক হোসেন লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে। কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে।
এ কার্যক্রম রাত-দিন পালাক্রমে চালু রাখার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম