যোগফল প্রতিবেদক:
ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে সিরাজদিখান থানা পুলিশ।
চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছেন পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পুলিশের এ তৎপরতায় মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম