যোগফল প্রতিবেদক:
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতার নেতৃত্বে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পাঁচ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে একদল ব্যক্তি প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে দিনদুপুরে হামলা ও লুটপাট চালায়।
পরিবারটি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে হামলা ও হয়রানির আশঙ্কায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম