দেশব্যাপী চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাজনৈতিক কটাক্ষের জবাবে সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম উল্লেখ করে দেওয়া তাঁর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম