সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি
পিরোজপুর হয়ে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকা গামী ৪ চারটি পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পিরোজপুর শহরে ইমাদ পরিবহন, দোলা পরিবহন, ওয়েলকাম পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়া হয়েছে। তারপর থেকে ওই পরিবহনগুলোর বাস ঢাকা পিরোজপুর রুটে চলাচল বন্ধ হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন ৪টিতে ফ্যাসিস্টের অর্থায়ন রয়েছে অভিযোগ তুলে একদল দুর্বৃত্ত কাউন্টার বন্ধ করে দেয়। তারপর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
কিন্তু ওই রুটে নতুন চালু হওয়া এইচআর পরিবহনের বাস পিরোজপুর ঢাকা রুটে চলাচল করছে।
এ নিয়ে পিরোজপুর ও গোপালগঞ্জের জনমনে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই চারটি পরিবহনের ব্যবসা বন্ধ করে দিতে একচেটিয়া ব্যবসা করতে একটি দুষ্কৃতিকারী চক্র ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।
এ অবস্থা নিরসনে পিরোজপুরের সরকার দলীয় শীর্ষস্থানীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন জেলা বাসী।