যোগফল প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন। রোববার (২২ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম ৮০ মিনিটে ডিএসইতে ৪৬৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সকাল থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ১৩ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৮৮৫টি শেয়ার ৯৮ হাজার ৩৫৩ বার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
আলোচিত সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৪ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ দশমিক ৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ২৩৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত ছিল ৬৮টি কোম্পানির শেয়ারের দর।
লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৩৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এ ছাড়া মালেক স্পিনিংয়ের ২৪ কোটি ৫৭ লাখ, ফার ইস্ট নিটিংয়ের ২২ কোটি ৬৭ লাখ, শাহজিবাজার পাওয়ারের ১৫ কোটি ৯০ লাখ, একমি পেস্টিসাইডসের ১৩ কোটি ৯৬ লাখ এবং শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৭৩ লাখ, সায়হাম টেক্সটাইলের ১০ কোটি ১৬ লাখ, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ১১ লাখ এবং রানার অটোর ৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম