যোগফল প্রতিবেদক:
গণভোটে জনগণের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই দেশে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে জামায়াত আমির বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে তিনি সম্মান করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম