যোগফল প্রতিবেদক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে বুধবারের (২৫ নভেম্বর) লেনদেন। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে লেনদেন ও বাজার মূলধন।
বুধবার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকা।
বুধবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ১৯০ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৮৩ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির ৪৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। তালিকার অন্য শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৪০ কোটি ৮ লাখ, একমি পেস্টিসাইডসের ২৮ কোটি ২১ লাখ, সিটি ব্যাংকের ২৩ কোটি ৯৩ লাখ, রানার অটোর ২১ কোটি ৮৯ লাখ, প্রাইম ব্যাংকের ২০ কোটি ৩৩ লাখ, ডমিনেজ স্টিলের ১৭ কোটি ৩৮ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১৭ কোটি ১৪ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ কোটি ৮৯ লাখ এবং ফার ইস্ট নিটিংয়ের ১৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দরপতনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ। অন্যদিকে দরবৃদ্ধির শীর্ষে ছিল শেফার্ড ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম