নিজস্ব প্রতিবেদক:
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদ।
এ ছাড়া নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন পুলিশ সুপার হয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম