মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি নুঝাত তাবাসসুম, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হক, বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আশরাফুন্নাহার মৌসুমি, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল খালেক, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার সফল গবাদিপশু ও হাঁস-মুরগির খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, নিয়মিত টিকাদান এবং নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে প্রাণিজ পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে খামারিদের আরও সচেতন ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় বেলকুচিতেও ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।