পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনার পাইকগাছায় গত ২৪ ঘণ্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন, নিয়মিত মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন দুজন।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০২৪ সালের রাজনৈতিক ১৪ নম্বর মামলায় পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এ ছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আফসার গাজীর ছেলে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।ঙ