সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে (২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, বিএনপি নেতা মীর নজমুল বাবি নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এ অনুষ্ঠানের পূর্বে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল দপ্তরপ্রধানের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি, সংশ্লিষ্ট কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্থানীয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমে যোগ দেন।
প্রাণিসম্পদের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রাণিসম্পদ শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।আমরা জানি, মাছ-মাংস, দুধ ও ডিম মানুষের পুষ্টির অন্যতম উৎস। আর এই পুষ্টির জোগান নিশ্চিত করতে আমাদের খামারি ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের এই অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে।একজন খামারি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিনিরাপত্তায় অবদান রাখেন। তাই খামারিদের বাঁচাতে হবে, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।
উক্ত কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।