যোগফল প্রতিবেদক:
নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের নলছিটি উপজেলা শাখার সাবেক সহসভাপতি। তিনি নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে মিছিল করার তথ্য পাওয়া গেছে।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম