যোগফল প্রতিবেদক:
সময় প্রবহমান। সময়ের ধারাবাহিকতায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা। এর মধ্যে কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ঘটনা হয়ে ওঠে জ্ঞান, চিন্তাচেতনা ও প্রেরণার উৎস।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তি। তাঁদের অবদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আজও স্মরণ করা হয়।
আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুর তথ্য।
১০০১ - পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত হয়।
১৫৮২ - উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।
১৮৯৫ - বিজ্ঞানী আলফ্রেড নোবেল তাঁর সম্পত্তি নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠনে উইল করেন।
১৯০১ - ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।
১৯১৪ - ব্রিটেনে প্রথম নারী পুলিশ নিয়োগ দেওয়া হয়।
১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধের পর বুলগেরিয়ার সঙ্গে মিত্র ও সহযোগী শক্তির নোই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩২ - পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।
১৯৪০ - আততায়ীর গুলিতে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ার্গাসহ ৬৪ জন নিহত হন।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সোভিয়েত বাহিনীর মধ্যে ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪৩ - চার্চিল, রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
১৯৮০ - ইরান-ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী এক অভিযানে ইরাকের নৌবাহিনীকে পরাজিত করে।
১৯৯২ - ব্রিটেনের রানি প্রথমবারের মতো আয়কর প্রদান শুরু করেন।
১৯৯২ - তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)তে যোগ দেয়।
১৭০১ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ।
১৮৫৭ - চার্লস স্কট শেরিংটন, নোবেলজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
১৮৭০ - জুহো কুস্তি পাসিকিভি, ফিনল্যান্ডের সপ্তম প্রেসিডেন্ট।
১৮৭৮ - যতীন্দ্রমোহন বাগচী, বাংলা ভাষার কবি।
১৮৮৮ - রথীন্দ্রনাথ ঠাকুর, কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক।
১৮৯২ - আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিক ও রাজনীতিবিদ।
১৯০০ - আবদুর রশীদ তর্কবাগীশ, বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯০৩ - লার্স অনসেজার, নোবেলজয়ী রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৯০৭ - হরিবংশ রাই বচ্চন, ভারতীয় হিন্দি ভাষার কবি ও লেখক।
১৯১৩ - চিত্রনিভা চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী।
১৯২৫ - মুনীর চৌধুরী, বাংলাদেশি ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।
১৯৪০ - ব্রুস লি, মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক ও অভিনেতা।
১৯৫২ - বাপ্পী লাহিড়ী, ভারতীয় সংগীত পরিচালক।
১৯৫৪ - ভেলুপিল্লাই প্রভাকরণ, লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের প্রতিষ্ঠাতা।
১৯৬৪ - রবার্তো মানচিনি, সাবেক ইতালীয় ফুটবলার ও কোচ।
১৯৭৯ - টেমু টাইনিও, ফিনিশ ফুটবলার।
১৯৮৪ - সানা নিলসেন, সুইডিশ গায়িকা।
১৯৮৬ - সুরেশ রায়না, ভারতীয় ক্রিকেটার।
খ্রিষ্টপূর্ব ৮ অব্দ - হোরেস, রোমান কবি।
১৫৭০ - জাকোপো সানসোভিনো, ইতালীয় ভাস্কর ও স্থপতি।
১৫৯২ - সুইডেনের রাজা তৃতীয় জন।
১৮৫২ - অগাস্টা অ্যাডা লাভলেস, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার অন্যতম পথিকৃৎ।
১৯৪০ - নিকোলায় ইওরগা, রোমানিয়ার ইতিহাসবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৫৩ - ইউজিন ও’নিল, নোবেলজয়ী মার্কিন নাট্যকার।
১৯৭১ - হারুনুর রশীদ (বীর প্রতীক), বাংলাদেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
১৯৭৭ - আতাউর রহমান, ছাত্রনেতা ও ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক।
১৯৮১ - লটে লেনয়া, অস্ট্রিয়ান গায়িকা ও অভিনেত্রী।
১৯৮৪ - অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা ও গায়ক।
১৯৯০ - ডা. শামসুল আলম খান মিলন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিবাদী ব্যক্তিত্ব।
১৯৯৮ - নরেন বিশ্বাস, গবেষক ও লেখক।
২০০৮ - বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতের অষ্টম প্রধানমন্ত্রী।
২০১৪ - ফিলিপ হিউজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০২০ - আলী যাকের, বাংলাদেশি অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম