যোগফল প্রতিবেদক:
জয়পুরহাটে অভিযান চালিয়ে রনজু সরকার (৩২) নামে ১৩ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুরের দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর জয়পুরহাট সিপিসি-৩-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দক্ষিণ জামালপুরের দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ির এলাকা থেকে রনজু সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম