বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন
যোগফল প্রতিবেদক:
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান জানান, বজ্রপাতের পর বাসভবনের গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন