খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র, ১৪৩৩

কনসার্টে শেখ হাসিনা স্লোগান, আয়োজক পিয়াল গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কনসার্টে শেখ হাসিনা স্লোগান, আয়োজক পিয়াল গ্রেফতার

 যোগফল প্রতিবেদক:

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেলের গান পরিবেশনের আগে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন।

ঘটনার পর ওই রাতেই কনসার্টের আয়োজক পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

 যোগফল প্রতিবেদক:

লিওনেল মেসির বিদায়ের পর অবশেষে আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। লা আলবিসেলেস্তেদের নেতৃত্বভার পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে।

মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকে নিকোলাস ওতামেন্দির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রয়োজন হয় আর্জেন্টিনার। সেই দায়িত্ব ২৮ বছর বয়সী রোমেরোর কাঁধে তুলে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য একেবারে নতুন নয়। বিশ্বকাপের আগেই তাকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছিল। প্রথম দুই অধিনায়ক বিদায় নেওয়ার পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্ব পেলেন তিনি।

দলের অভিজ্ঞ খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোকে পেছনে ফেলে রোমেরোর ওপর আস্থা রেখেছেন স্কালোনি। আর্জেন্টিনার হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে এই ডিফেন্ডারের।

জাতীয় দলের জার্সিতে ৫৮ ম্যাচ খেলা রোমেরো এরই মধ্যে তিনবার আর্মব্যান্ড পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক ছিলেন রোমেরো।

মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বড় চ্যালেঞ্জ এখন রোমেরোর সামনে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নজরুল বর্ষ উদযাপনে বেলকুচিতে প্রস্তুতি সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নজরুল বর্ষ উদযাপনে বেলকুচিতে প্রস্তুতি সভা

 যোগফল প্রতিবেদক:

কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের প্রস্তুতি হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

সভায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। স্কুল পর্যায়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগীদের বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচিতদের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনা ও সাম্যের প্রতীক। তাঁর দ্রোহ, সাম্য ও মানবতার বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি অর্থবহ ও প্রাণবন্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তারা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংস্কৃতিক সন্ধ্যার সময়সূচি ও অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মন্ত্রী আমিন উর রশিদের মায়ের জানাজা সম্পন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মন্ত্রী আমিন উর রশিদের মায়ের জানাজা সম্পন্ন

 যোগফল প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম