বেলকুচিতে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি:
বেলকুচি মডেল ডিগ্রি কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর, ২০২৬ তারিখে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জনাব আব্দুল মান্নান সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ শামসুল আলম, সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ আলী, সরকারি অধ্যাপিকা মোসাম্মাৎ রওশনারা সহ আরো অন্যান্য সহকারী অধ্যাপক ও অত্র কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনীতিতে দিনটির গুরুত্ব অপরিসীম।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সিপাহী-জনতার ঐক্যের প্রতীক হিসেবে দিনটি আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
দিবসটির পটভূমি ও এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন