বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় কিশোর ও তরুণদের উদ্যোগে আয়োজিত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্ট’-এর গ্র্যান্ড ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৬ই নভেম্বর শুক্রবার রাত ৮ টায় তামাই পশ্চিম পাড়া কিশোরদের উদ্যোগে উক্ত জমজমাট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বেলকুচি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মাসুদ রানা এম.এ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও মুঠোফোনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়া চর্চা অপরিহার্য ভূমিকা পালন করে। কিশোরদের এ ধরনের ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও খেলাধুলা বিষয়ক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সেলিম রেজা, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহবায়ক ও মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ হাসি খাতুন, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলায় দু’দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য উপভোগ করতে বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী (চ্যাম্পিয়ন) ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন