রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দ্বৈত নিয়ন্ত্রণ বন্ধে এফআইডি বিলুপ্তির প্রস্তাব
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর সরকারের দ্বৈত নিয়ন্ত্রণের অবসান এবং বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মো. আবুল হাসনাত আবদুল্লাহ। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের পরিবর্তে অভিজ্ঞ সরকারি ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন এই সংসদ সদস্য।
আবুল হাসনাত আবদুল্লাহর অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বহাল থাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়োগ, পদোন্নতি ও পদায়নে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলোর সুশাসন ও জবাবদিহি বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা দূর করতে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ কাঠামোয় মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকের আগে জমা দেওয়া একটি আলোচনাপত্রে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। বিষয়গুলো সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপনের উদ্যোগও নিয়েছেন এই সংসদ সদস্য।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন