পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত
বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি পীরগঞ্জ প্রতিনিধি
মো. আরফান আলী ।। পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর
“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ (রাজা) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক মোস্তাফিজূর রহমান।
সম্মাননা প্রাপ্ত সমবায় সমিতিসমূহ:
২০২৬ সালে অনন্য অবদানের জন্য উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। সমিতিগুলো হলো:
১. সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:
২. পি এস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:
৩. পীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৪. গ্রামীণ বণিক সমবায় সমিতি লি:
৫. গুড নেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:
৬. বোলদিয়ারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:
৭. নোতুন পৃথিবী সমবায় সমিতি লি:
৮. বোলদিয়ারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:
৯. কেউটগাঁও গণমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:

আপনার মতামত লিখুন