সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি সাঁথিয়া প্রতিনিধি
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ।। যোগফল অনলাইন
সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা পরিষদ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ । সাঁথিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আল হাসান আসিফ সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ আল হাসান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, সাঁথিয়া পৌর বিএনপির সহসভাপতি আফছার আলী এবং সাবেক কাউন্সিলর কামরুজ্জামান ঝুনু সমবয়দের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতি বেলায়েত হোসেন, পুরাট সমিতির সভাপতি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সমবায় ও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সমবায়ের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উন্নয়নের বার্তা তুলে ধরে বক্তারা বলেন, আমি বিশ্বাস করি, সমবায় আন্দোলন যদি সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, বেকারত্ব কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
আমরা এমন একটি সমবায় ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়; বরং সবাই সবার সহযোগী।

আপনার মতামত লিখুন