খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ছবি সাঁথিয়া প্রতিনিধি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ।। যোগফল অনলাইন

সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস  পালিত হয়েছে। এ উপলক্ষে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা পরিষদ গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ । সাঁথিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আল হাসান আসিফ সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ আল হাসান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, সাঁথিয়া পৌর বিএনপির সহসভাপতি আফছার আলী এবং সাবেক কাউন্সিলর কামরুজ্জামান ঝুনু সমবয়দের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতি বেলায়েত হোসেন, পুরাট  সমিতির সভাপতি  প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে সমবায় ও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সমবায়ের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উন্নয়নের বার্তা তুলে ধরে বক্তারা বলেন, আমি বিশ্বাস করি, সমবায় আন্দোলন যদি সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, বেকারত্ব কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
আমরা এমন একটি সমবায় ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়; বরং সবাই সবার সহযোগী।

পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭, কারাদণ্ড ৪ জনের

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭, কারাদণ্ড ৪ জনের

ছবি যোগফল পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক মামলায় চারজনকে তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ পিস ইয়াবাসহ একজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকসংক্রান্ত সামারি ট্রায়াল মামলায় চারজনকে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-গড়ইখালী গ্রামের মৃত আইয়ুব আলী জোয়াদ্দারের ছেলে রুবেল জোয়াদ্দার, রেজাকপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে ইস্রাফিল সরদার, গড়ইখালী গ্রামের আজিজুল মল্লিকের ছেলে এনামুল মল্লিক এবং একই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে ওবায়দুর রানা।

অন্যদিকে, শনিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর হোসেন ওরফে শিমুলকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি কপিলমুনি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং- ৫, তারিখ ৮/১১।

এ ছাড়া চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা নং- ৪/১১। তিনি চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু খাদিজা খাতুনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

একই রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাতড়াবুনিয়া গ্রামের মৃত কালীচরণ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সমবায়ের সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাবগঞ্জে আলোচনা সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সমবায়ের সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাবগঞ্জে আলোচনা সভা

ছবি যোগফল নবাবগঞ্জ প্রতিনিধি

শোয়েব হোসেন ।। নবাবগঞ্জ প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, বৃক্ষের চারা বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর-এ-এলাহী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা। আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সমবায় খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, সেগুলো সমাধানের উপায় এবং সমবায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁরা সমবায় খাতের উন্নয়ন ও সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভার সভাপতি তাঁদের বক্তব্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সংগঠিত ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি শেষে দুপুরে প্রীতিভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক

ছবি যোগফল কুড়িগ্রাম প্রতিনিধি

মোঃ হাসান মাহমুদ জয় ।।  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের হাজারো নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।   

র‍্যালি ও শোডাউন: বিকেল সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণিল ও বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় পুরো পৌরশহর এলাকা নেতাকর্মীদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে।
   

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সুযোগ্য ও গতিশীল সদস্য সচিব মোঃ  শহিদুল ইসলাম আকন্দের সুনিপুণ ও প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশটি এক জনসমুদ্রে রূপ নেয়। শহিদুল ইসলাম আকন্দের চমৎকার ও সুশৃঙ্খল সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে দারুণভাবে সফল করে তোলে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, "৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সকল ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।"

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

এদিনের এই বর্ণাঢ্য আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও যুবদল-এর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও তাক লাগানো উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিল ও সমাবেশে তরুণ নেতাকর্মীদের সরব অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট বজলুর রশিদ (পিপি), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সদস্য নিজাম উদ্দিন, সাবেক সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।