শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া নামাপাড়া গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফরিদপুর জেলা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান ও ছাত্রলীগ কর্মী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রোমান খান ও উজ্জ্বল মিয়ার বাড়ি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ গ্রামে।
শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন