খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস কনফারেন্স গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে  ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস কনফারেন্স গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক

ছবি সাইফুল ইসলাম গোপালগঞ্জ

সাইফুল ইসলাম গোপালগঞ্জ ।। জেলা সংবাদদাতা

রোববার (১৫ নভেম্বর) দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতা ও নাশকতার ঘটনার পর সোমবার (১৬ নভেম্বর) স্বাভাবিক হতে শুরু করছে গোপালগঞ্জে পরিস্থিতি। 

সোমবার সকাল থেকে সাজোয়া যান সজ্জিত গাড়ি নিয়ে জেলাজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোন পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজ-কর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান ও যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকান পাট খুলেছে। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস কনফারেন্স
সোমবার বিকাল পৌনে ৫ টার দিকে  গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে  গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান।

এ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। রাতে গ্রেফতার অভিযান চলেছে। বেশ কিছু সংখ্যককে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি সংখ্যা জানান নি।  আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  গোপালগঞ্জে পুলিশ অফিসার্স সহ ২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া  ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা কাজ করছে।  

তিনি আরো  বলেন, গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

গোপালগঞ্জের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান। 

লকডাউন বা কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলায় চেকপোস্ট বসানো হয়েছে। ফলে অন্য জেলা থেকে কেউ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে তৎপর রয়েছে। 

গোপালগঞ্জবাসীকে নিরাপদ রাখতেই পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।
 
​আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধু সমাধিসৌধ খুলে দেওয়ার এক প্রশ্নের জবাবে জিআইজি বলেন, আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তৎপর রয়েছে। আইনবহির্ভূত যেকোনো বিষয়ে পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রাখবে।

এ সময় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। ওই কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ের সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , রোববার জেলাজুড়ে ব্যপক নাশকতা করে কার্যক্রম নিষদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর প্রেক্ষিত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়।

গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি হয় 
 
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলী করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
 
বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।
 
পত্রে জানানো হয়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমাকে কিশোরগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।
 
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লহকে বদলী করা হয়।
 
দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর, গ্রামীণ ব্যাংকে আগুনসহ বিভিন্ন তান্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়। 

টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়।
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। 
 
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। এসময় জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে শপথ নেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
 
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম শ্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন। 
 
শপথ বাক্যে নেতাকর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।
 
নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে নেতাকর্মীরা এখানে বসতে পারেন। আর জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ। এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।
 
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম 
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম