সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ টাকা
বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে ভেজাল গুড়
নিজস্ব প্রতিবেদক | যোগফল অনলাইন
নাটোরের সিংড়ায় ভেজাল দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ ও ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এ সময় মোঃ সেলিম আলী, পিতা ফরদু আলী-এর ভেজাল গুড় তৈরির কারখানা উচ্ছেদ ও ধ্বংস করা হয়ঢ়।
অভিযানকালে চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়। বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের ভেজাল ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ খাদ্যে ভেজাল মেশানো বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন