আ'লীগের লকডাউনের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে বিএনপির নেতারা
মোঃ আরিফুল ইসলাম আরিফ |রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নিনিষিদ্ধ ঘোষিত সংগঠনের অবৈধ লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু-এর নির্দেশনায় তারাব পৌরসভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে তারাব পৌর বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায়, তারাব পৌর যুবদল রূপসী বাসস্ট্যান্ডে, তারাব পৌর স্বেচ্ছাসেবক দল বরপা বাসস্ট্যান্ডে এবং তারাব পৌর জাসাস বরাব এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।
এতে বিএনপির মূল দলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করছেন।
কর্মসূচিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন