চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গোলাম রসুল মার্কেটে আগুন
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার সময় মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েন। তাদের অনেকে সিঁড়ি দিয়ে ভবনের ছাদে উঠে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন