খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ

শিল্পী সাহাবুর শাহ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা
‎
‎শৈশব থেকেই গানের প্রতি গভীর ভালোবাসা। সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই টুকটাক গান লেখা ও গাইতে শুরু করেন। মাকে নিজের লেখা গান শোনাতেন। মা উৎসাহ দিয়ে বলতেন, আরও ভালো করে লেখো, মানুষের বোঝার মতো করে লেখো, মানুষের কথা লেখো। মায়ের সেই অনুপ্রেরণাই একসময় তাঁর গান লেখার পথচলার অন্যতম শক্তি হয়ে ওঠে। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জালিয়া গ্রামের পীর বংশের সন্তান সাহাবুর শাহ।
‎
‎জীবিকার তাগিদে অল্প বয়সেই পাড়ি জমান প্রবাসে। কিন্তু প্রবাসের ব্যস্ত জীবনেও ভুলে যাননি নিজের দেশ, দেশের মানুষ কিংবা গানের প্রতি ভালোবাসা। কাজের ফাঁকে ফাঁকে লিখে যেতেন গান। কখনো ২০-৩০টি গান লিখে মেসেঞ্জারে দেশে পাঠিয়ে দিতেন। তাঁর ছোট ভাগিনি সেসব গান ডায়েরিতে সংরক্ষণ করে রাখতেন। এভাবেই একসময় পূর্ণ হয় তাঁর গানের তিনটি ডায়েরি।
‎
‎সাহাবুর শাহ জানান, তিনি কখনো হিসাব করে গান লেখেন না। মনের ভাবনা ও অনুভূতি থেকেই গানের কথা ও সুর তৈরি হয়।
‎
‎২০২৫ সালে মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন তিনি। তবে দেশে ফেরার পর বেশিদিন মায়ের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়নি তাঁর। মায়ের স্মৃতি ও অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সংগীতের পথে।
‎
‎২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজের ইউটিউব চ্যানেল KFM1.0 Music চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গানের জগতে নতুন যাত্রা শুরু করেন সাহাবুর শাহ। তাঁর প্রথম প্রকাশিত গান ছিল ‘যতনে ভাঙা মন’। গানটিতে কণ্ঠ দেন সাহাবুর শাহ ও বীথী রানী নাথ। গানটি শ্রোতাদের কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পায়। এরপর কিছু বিরতি নিয়ে একে একে প্রকাশ করতে থাকেন নতুন গান।
‎
‎প্রবাসে থাকাকালীন তাঁর পরিচয় হয় জাহেদ আহমদ নামের এক ব্যক্তির সঙ্গে। সম্পর্কের আন্তরিকতায় সাহাবুর শাহ তাঁকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। একদিন ইউটিউবে সাহাবুর শাহর ‘খোলা চুল’ গানটি দেখে তাঁকে মেসেঞ্জারে যোগাযোগ করেন জাহেদ আহমদ। নতুন গান প্রকাশের বিষয়ে জানতে চাইলে সাহাবুর শাহ নিজের কিছু সমস্যার কথা জানান। তখন জাহেদ আহমদ তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘মামা থাকতে সমস্যা কী, আমি আছি, গান রিলিজ দাও।’ তাঁর এই উৎসাহও সাহাবুর শাহর সংগীতযাত্রায় নতুন উদ্দীপনা জোগায়।
‎
‎এ পর্যন্ত KFM1.0 Music ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রায় ৩০টি গান। এর মধ্যে ‘মায়াতে গেছি ফেঁসে’ গানটি প্রকাশের পর মাত্র চার দিনে ইউটিউবে ১০ লাখ বা ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে ব্যাপক আলোচনায় আসে। গানটির কথা ও সুর সাহাবুর শাহর এবং কণ্ঠ দিয়েছেন রুমা রায়। গানটির সাফল্যের ধারাবাহিকতায় ‘মায়াতে গেছি ফেঁসে-২’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।
‎
‎এ ছাড়া তাঁর লেখা ও সুর করা ‘বন্ধু তুমি কি হবে আমার’ গানটি নিজেই কণ্ঠ দিয়েছেন সাহাবুর শাহ। ‘আমি মরলে যদি জুড়ায় তোমার বুক’ এবং ‘এমন মারামারী করলি আমারে’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন সামিয়া চৌধুরী। ‘আমি তরে কিলা কান বুঝাই’ ও ‘তোমারও আইবো রে সময়’ গান দুটি গেয়েছেন মরিয়ম ইসলাম। এসব গানের কথা ও সুরও সাহাবুর শাহর।
‎
‎সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নিজের কণ্ঠে নতুন গান ‘আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন তোমার’। গানটি নিয়েও আশাবাদী তিনি।
‎
‎শৈশবে মায়ের উৎসাহ থেকে শুরু হওয়া গান লেখার অভ্যাস আজ তাঁকে পরিচিত করে তুলছে নতুন শ্রোতাদের কাছে। প্রবাসের কর্মব্যস্ততা, জীবনের নানা প্রতিকূলতা ও ব্যক্তিগত শোকের মধ্যেও গানের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন সাহাবুর শাহ। তাঁর স্বপ্ন, নিজের লেখা ও সুরের গান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা গানের ভুবনে নিজের একটি অবস্থান তৈরি করা।
‎
‎সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে সাহাবুর শাহর এই সংগীতযাত্রা প্রমাণ করে, স্বপ্নের প্রতি ভালোবাসা থাকলে জীবনের ব্যস্ততার মাঝেও নিজের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখা সম্ভব।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম