খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

টুঙ্গিপাড়া থানা ভাং'চু'র ও আ'গু'ন ৮ হাজার ২৬ জনকে আ'সা'মি করে মা'ম'লা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টুঙ্গিপাড়া থানা ভাং'চু'র ও আ'গু'ন ৮ হাজার ২৬ জনকে আ'সা'মি করে মা'ম'লা

ছবিতে টুঙ্গিপাড়া থানা গেট

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখকে। তিনি ছাড়াও মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন,  উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আর ও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করলেও সেটি প্রকাশ করা হয়নি। পরবর্তীতে ২৬ নভেম্বর বিকালে মামলার বিষয়টি জানাজানি হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধায় মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে ।

ক্ষয়ক্ষতির বিষয়ে মামলার বিবরণীতে বলা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এছাড়া সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় গোপালগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন,  টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখনও কোন  আসামিকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা ।
advertisement
advertisement

সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

ছবি যোগফল

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‍্যালিটি সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  (২৬ নভেম্বর)  বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, বিএনপি নেতা মীর নজমুল বাবি নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

এ অনুষ্ঠানের পূর্বে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল দপ্তরপ্রধানের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি, সংশ্লিষ্ট কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।   

এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  স্থানীয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমে যোগ দেন।

প্রাণিসম্পদের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রাণিসম্পদ শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।আমরা জানি, মাছ-মাংস, দুধ ও ডিম মানুষের পুষ্টির অন্যতম উৎস। আর এই পুষ্টির জোগান নিশ্চিত করতে আমাদের খামারি ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের এই অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে।একজন খামারি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিনিরাপত্তায় অবদান রাখেন। তাই খামারিদের বাঁচাতে হবে, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।

উক্ত কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ছবি যোগফল

মো. আরফান আলী | পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা 

"জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৬" উপলক্ষ্যে  পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসন এর যৌথ  আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপ্ত সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ,পৌর বিএনপিররহুল আমিন, যুগ্ম সা. সম্পাদক জিল্লুর রহমান, যুব দলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতে আমীর বেলাল আহমেদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জেডএ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক, খামারি ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার, খামারি, গবেষক ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৫ জন বিভিন্ন খামারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

ছবিতে আটককৃতরা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা 

খুলনার পাইকগাছায় গত ২৪ ঘণ্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন, নিয়মিত মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন দুজন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০২৪ সালের রাজনৈতিক ১৪ নম্বর মামলায় পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ ছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আফসার গাজীর ছেলে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।ঙ