খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ছবি যোগফল

মো. আরফান আলী | পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা 

"জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৬" উপলক্ষ্যে  পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসন এর যৌথ  আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপ্ত সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ,পৌর বিএনপিররহুল আমিন, যুগ্ম সা. সম্পাদক জিল্লুর রহমান, যুব দলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতে আমীর বেলাল আহমেদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জেডএ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক, খামারি ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার, খামারি, গবেষক ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৫ জন বিভিন্ন খামারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
advertisement
advertisement

সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

ছবি যোগফল

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‍্যালিটি সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  (২৬ নভেম্বর)  বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, বিএনপি নেতা মীর নজমুল বাবি নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

এ অনুষ্ঠানের পূর্বে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল দপ্তরপ্রধানের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি, সংশ্লিষ্ট কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।   

এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  স্থানীয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমে যোগ দেন।

প্রাণিসম্পদের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রাণিসম্পদ শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।আমরা জানি, মাছ-মাংস, দুধ ও ডিম মানুষের পুষ্টির অন্যতম উৎস। আর এই পুষ্টির জোগান নিশ্চিত করতে আমাদের খামারি ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের এই অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে।একজন খামারি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিনিরাপত্তায় অবদান রাখেন। তাই খামারিদের বাঁচাতে হবে, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।

উক্ত কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

ছবিতে আটককৃতরা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা 

খুলনার পাইকগাছায় গত ২৪ ঘণ্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন, নিয়মিত মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন দুজন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০২৪ সালের রাজনৈতিক ১৪ নম্বর মামলায় পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ ছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আফসার গাজীর ছেলে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।ঙ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

ছবি যোগফল অনলাইন

  • এজেন্ট ৩১৫০
  • প্রতিদন লেনদেন ২০ কোটি টাকা
  • জরুরী সেবা খরচ নিয়ে দুশ্চিন্তা   

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জে  মোবাইল ব্যাংকিং বন্ধের অভিযোগ উঠেছে ।  এতে  চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক। বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে ম্যাসেজ দিয়ে মোবাইল ব্যাংকিং এ্কাউন্ট বন্ধ করা শুরু হয়। সেই ধারা বৃহস্পতিবার সারাদিন অব্যাহত ছিল। অনেকের একাউন্টে হাজার থেকে লাখ টাকা আটকে গেছে। তারা টাকা উত্তোলন ও পাঠাতে পারছে না। জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে না পেরে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন  অধিকাংশ গ্রাহক। মোবাইল ব্যাংকিং এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি  সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার দাবি জানিয়েছেন গ্রহকরা।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লক ডাউনকে কেন্দ্র করে সরকার এমটি করে থাকতে পারে বলে অনেকে সন্দেহ করছেন। বুধবার (২৫ নভেম্বর ) রাত থেকে মোবাইল ব্যাংকিং গ্রাহকের এ্যাকাউন্ট সাময়িক বন্ধ হতে থাকে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারাদিন গ্রহকরা মেবাইল ব্যাংকিং সাময়িক বন্ধের ম্যাসেজ পেযেছেন। সেখানে লেখা হয়েছে স্যার/ম্যাডাম এমএফএস বিধিমালা আনুযায়ী আপনার বিকাশ একাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহুর্তে এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করা যাচ্ছেনা বলে দু:খিত।    
ডিস্ট্রিবিউটর হাউস, এজেন্ট সহ নাম প্রকাশে অনিচ্ছুকদের সাথে কথা বলে জানাগেছে , গোপালঞ্জ জেলায় বিকাশের প্রায় ১ হাজার ৪শ’ এজেন্ট রয়েছে। আর নগদের রয়েছে ১ হাজার ৭৫০ জন এজেন্ট। এসব এজেন্টের মাধ্যমে জেলার ৫ উপজেলায় প্রতিদিন মোবাইল ব্যাংকিংএ অন্তত ২০  কোটি টাকা লেনদেন হয়ে থাকে । সপ্তাহে ১ দিন শুক্রবার ডিষ্টিবিউটর হাউস বন্ধ থাকে। বিকাল এজেন্টদের কাছে আজ টাকা ডিস্টিবিউট করেনি। নগদ এজন্টেদের টাকা ডিস্টিবিউট করেছে । উপায় বা রকেটের গ্রাহক এ জেলায় খুবই নগন্য বলে জানাগেছে ।  

বিকাল সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ শহরের মুন্সি  মার্কেটের  ৩য় তলায় গিয়ে বিকালের ডিস্ট্রিবিউশন হাউস খোলা পাওয়া গেছে। সেখানে ক্যাশ কাউন্টারে লেনদেন করতে দেখাগেছে।   ওই ডিস্ট্রিবিউটর হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, বিকাল, নগদ, উপায় , রকেট সহ অন্যান্য মেবাইল ব্যাংকিং গোপালগঞ্জ জেলায় সরকারের পক্ষ থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। এজন্য ডিলার, এজেন্ট বা কোম্পানীকে দায়ী করা যায় না। এটি স্থায়ীভাবে বন্ধ করা হয়ণি। এতে অনেকের টাকা আটকে গেছে। লেনদেনে সমস্যা হচ্ছে। ব্যবসার ক্ষতি হচ্ছে। একদিন ব্যবসা বন্ধ থাকলে অনেক ক্ষতি হয়।

তিনি আরো বলেন, আন্দোলনকে কেন্দ্র করে  এটি করা হয়ে থাকতে পারে। আন্দোলন ছোট হলে দ্রুত খুলতে পারে মোবাইল ব্যাংকিং। আর বড় হলে এটি একটু বিলম্বিত হতে পরে। তবে আটকে যাওয়া টাকা গ্রহকরা পাবেন। এট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

এরপর শহরের পাবলিকহল মোড়ে জান মোহাম্মদ প্লাজার ৩য় তলায় বিকাশের ডিস্টিবিউটর হাউসে গিয়ে ২টি দরজা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্টের এ্যাকাউন্ট বন্ধ হয়নি। গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ঘন-ঘন বড় লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ  কারণে এমনটি হতে পারে বলে তিনি ধারণা করছেন। বিকাশ ডিস্ট্রিবিউটর হাউস থেকে বৃহস্পতিবারা  এজন্টদের টাকা সরবরাহ করা হয়নি বলে জানান এ কর্মকর্তা।

রকেটের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা অফিসিয়াল কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তবে গ্রাহকদের কাছ থেকে এ্যাকাউন্ট বন্ধের অভিযোগ পেয়েছি ।  সমস্যার কারণ জানতে  রকেটের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি ।

এদিন বিকেলে শহরের বড় বাজারের আলীয়া মাদ্রাসা মোড়, নতুন বাজার, ফলপট্টি, মাছ বাজারের বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টদের কাছে গিয়ে গ্রাহকদের  ভোগান্তির কথা জানাগেছে। বিশেষ করে পরিবারের খরচ, জরুরী সেবা, পানি, বিদ্যুৎ বিল, চিকিৎসা ও কৃষিকাজের প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পেরে বিপাকে পড়েছে অনেকে । ডকডাউনে জেলায় সর্বাত্মক কর্মসূচী পালিত হবে। এ কারণে জেলার হাট বাজার বন্ধ থাকবে। তাই সাপ্তাহিক ছুটির আগের দিন শহরে ক্রেতার সমাগম বেশি দেখাগেছে।   তারা জরুরী প্রয়োজনীয় কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজন ধার-দেনা করে মেটাচ্ছেন বলেও জানাগেছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, মাসের শেষ। এখন হাতে টাকা নেই। ডিসেম্বর মাসে বেতন পাব।  বিকাল একাউন্টে সাড়ে ৫ হাজার ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠার আগেই একাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে। তাই ধার-দেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি।

তিনি আরো বলেন, মোবাইল ব্যাংকিং এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি  আমাদেরমতো সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার দাবি জানাচ্ছি।

শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মে: সালাহউদ্দিন মোল্রা বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টা ৫৫ মিনিটে ম্যাসেজ দিয়ে বিকাশ এ্যাউন্ট বন্ধ করে দিয়েছে। এখন লেনদেন করতে পারছিনা।  শুক্র, শনি সাপ্তাহিক ছুটি। পরের দু’ দিন লকডাউন।কবে লেনদেন করতে পারব তার ঠিক নেই।   

শহরের পাওয়ার হাউস মোড়ের  চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন,  বোরো মৌসুম শুরু হয়েছে। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে  ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখি  বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ । এ অবস্থা ধীর্ঘ হলে ধানের বীজ কিনতে বিলম্ব হতে পারে। ফলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা করছি।

তামান্না পারভীন নামে এক নারী বলেন,  আমার  ছেলে রাজশাহীত পড়াশোনা করে । বিকাশ সেবা বন্ধ থাকায়  ছেলেকে টাকা পাঠাতে পারছি না।  সাধারণ গ্রাহককে এভাবে ভোগান্তিতে ফেলা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া আমরা জরুরী সেবা ও চিকিৎসার খরচ মেবাইল ব্যাংকিংএর মধ্যমে মেটাতে দুশ্চিন্তায়  পড়েছি।

বিকাশ একাউন্ট হোল্ডার শাকিল আহমেদ বলেন, আমার পার্সেনাল একাউন্টে ৬৫ হাজার টাকা আটকা পড়েছে। আমি এখন  পেমেন্ট দিতেও পারছিনা। আবার নিতেও পারছি না। ফলে কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। তিনি নতুন বাজার এলাকার ট্রাস্ট ব্যাংকের নিচে বিকাশ, নগদ ও রকেট এজেন্টের ব্যবসা করেন। তিনি বলেন এজেন্ট একাউন্ট চালু আছে। পার্সেনাল একাউন্ট বন্ধ করা হয়েছে। টাকা তুলতে এসে ৫০/৫৫ জন ফিরে গেছেন।   

নাম প্রকাশ না করার শর্তে বিকাশের একধিক  এজেন্ট   বলেন, বিকাশে আমাদের লাখ-লাখ  টাকা আটকা পড়েছে। কবে বিকাশ খুলবে তা জানিনা। কিন্তু আমাদেরতো ব্যাবসার ক্ষতি হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ থাকা অ্যাকাউন্ট যাচাই করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তারা সাধারণ গ্রাহকদের লেনদেন সচল রাখার দাবি জানান ।

বিকাল এজেন্ট তিন্নি স্টোরের সত্ত্বাধিকারী তাজুল ইসলাম মোল্লা বলেন, আমার বিকাশ, নগদ, রকেট ও উপায় এজেন্ট আছে। প্রতিদিন আমার এখানে অন্তত ১৫০ জন টাকা লেনদেন করেন। এরমধ্যে সিংহভাগ গ্রাহক বিকাশের। নগদের গ্রাহক ২০ ভাগ। আর রকেট ও উপায়ের গ্রাহক সবদিনও ২/১ জন পাওয়া যায় না। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সোড়ে ৪ টা পর্যন্ত ১শ’ জন গ্রাহক এসেছে। এরমধ্যে মাত্র ১০ জন লেনদেন করতে পেরেছে। এই ১০ জন বাইরের জেলার বাসিন্দা। এদিন বিকাশ ডিলার টাকা ডিস্ট্রিবিউশন বন্ধ রেখেছে। এদিন আমি ব্যবসা করতে পারিনি।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান  বলেন,  মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করা ঠিক হয়নি।এর প্রভাব সাধারন মানুষের উপর পড়েছে । সন্দেহজনক লেনদেনকারীদের মোবাইল ব্যাংকিং  এ্যাকাউন্ট বন্ধ করলে সমস্যা নেই। কিন্তু ক্ষুদ্র ব্যাবসায়ী ও সাধারন মানুষের মোবাইল এ্যাকাউন্ট বন্ধ করায় তারা  ক্ষতিগ্রস্থ হচ্ছেন  । তাই সাধারন মানুষ ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের জীবন-জীবিকার প্রয়োজনে  মোবাইল ব্যাংকিং চালু করার দাবি জানাচ্ছি ।

এ বিষয়ে  জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে  মোবাইলফোনে ফোন দেওয়া হলেও তারা ফোন ধরেননি। এ কারণে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি ।