মোদিকে নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন তরুণী
ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা হওয়ার পর এক তরুণী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে হাতজোড় করে ওই তরুণী বলেন, আন্দোলনকারীদের কথায় প্রভাবিত হয়ে তিনি এমন মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, তার বয়স ১৫ বছর এবং নিজের করা মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। এটিকে জীবনের বড় ভুল উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করুন।”
এদিকে, তরুণীর বয়স নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি। ভিডিওতে তিনি নিজেকে ১৫ বছর বয়সী বলে দাবি করলেও, তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে এ ঘটনায় প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে ছাত্র-তরুণদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি ক্ষমা করে দিয়েছেন।
মোদি বলেন, অপমান বা কটূক্তি কখনো কোনো সমস্যার সমাধান নয়। তিনি সবাইকে বিভেদ ভুলে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভুল পরামর্শের কারণে অনেক সময় তরুণরা ভুল পথে পরিচালিত হতে পারে। তবে জীবন মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সঠিক পথে ফিরে আসাই গুরুত্বপূর্ণ।
এদিকে, অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে ইতোমধ্যে একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা হওয়ার পর এক তরুণী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে হাতজোড় করে ওই তরুণী বলেন, আন্দোলনকারীদের কথায় প্রভাবিত হয়ে তিনি এমন মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, তার বয়স ১৫ বছর এবং নিজের করা মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। এটিকে জীবনের বড় ভুল উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করুন।”
এদিকে, তরুণীর বয়স নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি। ভিডিওতে তিনি নিজেকে ১৫ বছর বয়সী বলে দাবি করলেও, তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে এ ঘটনায় প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে ছাত্র-তরুণদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি ক্ষমা করে দিয়েছেন।
মোদি বলেন, অপমান বা কটূক্তি কখনো কোনো সমস্যার সমাধান নয়। তিনি সবাইকে বিভেদ ভুলে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভুল পরামর্শের কারণে অনেক সময় তরুণরা ভুল পথে পরিচালিত হতে পারে। তবে জীবন মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সঠিক পথে ফিরে আসাই গুরুত্বপূর্ণ।
এদিকে, অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে ইতোমধ্যে একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন