পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া!
পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে স্থানীয়দের আটকের দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় একটি সালিশি বৈঠকের ভিডিওও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে রিপন মিয়াকে স্থানীয় কয়েকজন আটক করেন বলে দাবি করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিশি বৈঠকে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রিপন মিয়াকে উপস্থিত থাকতে দেখা যায়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগ ওঠে। এ অভিযোগের পর স্থানীয় সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার দাবি জানানো হয়েছে বলেও বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে।
তবে এসব দাবি ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন