‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ‘জুলাই জাগরণ’-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখছেন দলটির শীর্ষ নেতারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন