ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮০ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত চিকিৎসা শেষে ১৬ হাজার ৫৪০ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, সারা বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন