পাবনায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে পাবনা মানসিক হাসপাতাল, শ্রী শ্রী অনুকূলচন্দ্র আশ্রম ও পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোহাগ হোসেনের আয়োজনে এবং সদস্য সচিব মোহাম্মদ এনামুল হোসেনের ব্যবস্থাপনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মালিথা, পাবনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিন শেখ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ জালালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে সাইদুল ইসলাম রুপম বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ এনামুল হোসেন বলেন, ‘বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই বৃক্ষরোপণকে আমরা শুধু একটি কর্মসূচি হিসেবে নয়, সামাজিক দায়িত্ব হিসেবে দেখছি।’
তিনি বলেন, আজ রোপণ করা চারাগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় হয়ে একদিন পাবনাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হেলাল শেখ, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান রাজা, সদস্য সচিব মো. হাফিজুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আশিক শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মেহরাব এইচ গাফফার, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুর আল ফারাদ প্রান্তিক, যুব নেতা মো. সাদ্দাম হোসেন, সোহেল রানা ইমন, মোহাম্মদ রাসেল, সিয়াম, রাতুল, জিম ও ছাত্রনেতা মেহেদীসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন