খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ, ১৪৩৩

বাঘারপাড়ায় এক পুকুরে ঝরে গেল ৩ শিশুর প্রাণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাঘারপাড়ায় এক পুকুরে ঝরে গেল ৩ শিশুর প্রাণ

প্রতিকী ছবি

মেহেদী হাসান রিপন | বাঘারপাড়া, যশোর :

গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আপন দুই বোনসহ ৩ শিশু। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং প্রতিবেশী আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

জানা গেছে, দুপুর সাড়ে ১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে নামে তিনজন। অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরের সিঁড়ির নিচে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।

দ্রুত উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টা ৫০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একসাথে তিন শিশুর মৃত্যুর ঘটনায় জামদিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

বার্তা বিভাগ | যোগফল অনলাইন নিউজ 

বোরহানউদ্দিনে ব্যবসায়ী ও সাংবাদিক বি এম শামীম হাওলাদার দীর্ঘ ১ মাস যাবত অসুস্থ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বোরহানউদ্দিনে ব্যবসায়ী ও সাংবাদিক বি এম শামীম হাওলাদার দীর্ঘ ১ মাস যাবত অসুস্থ

ছবিতে অসুস্থ সাংবাদিক বিএম শামীম হাওলাদার


ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্দের পোল বাজারের বিশিষ্ট ফার্মেসি ব্যবসায়ী এবং স্থানীয় সাংবাদিক বি এম শামীম হাওলাদার দীর্ঘ এক মাস যাবত গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি বর্তমানে ডায়াবেটিস ও তীব্র অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক মাস আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে তার শরীরে উচ্চমাত্রার ডায়াবেটিস এবং অ্যালার্জির জটিলতা ধরা পড়ে। 

দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং চিকিৎসাধীন থাকার পরও এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
অসুস্থতার কারণে বর্তমানে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নিয়মিত সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পারছেন না।

এদিকে তার এই দীর্ঘমেয়াদি অসুস্থতার খবর শুনে বৌদ্দের পোল বাজারের ব্যবসায়ী মহল, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ প্রকাশ পেয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সাংবাদিক বি এম শামীম হাওলাদারের পরিবার তার আশু রোগমুক্তির জন্য সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

ছবিতে আটককৃত আসামি

আমির হোসেন | সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার পলাতক ২ নম্বর আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ২০২৬ বিকেলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফয়সাল আহমেদ তাহিরপুর উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার ২ নম্বর পলাতক আসামি।

পুলিশের দাবি, এর আগেও ফয়সাল আহমেদ ইয়াবা ট্যাবলেটসহ দুই দফা পুলিশের হাতে আটক হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে মাদকসংক্রান্ত অভিযোগে তাকে তৃতীয়বারের মতো আটক করা হলো।

এদিকে ফয়সালের গ্রেপ্তারের ঘটনায় মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের পক্ষ থেকে পুলিশকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনটির নেতারা এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোট: গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

বার্তা বিভাগ | যোগফল অনলাইন নিউজ 

নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা'দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা'দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ছবিতে সংসদ সদস্য

আবু নাঈম রিপন |নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে মা'দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৩ আগস্ট) বিকেলে বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এই মা'দকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী -৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। 

জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোছলেহ উদ্দিন সাহেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ  কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,বাংলাদেশ খেলাফত মজলিস  ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল রাকিবুল ইসলাম,কুন্দারপাড়া বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি এনামুল হক ভুইয়া সাদেক, বিশিষ্ট ফিড ব্যবসায়ী মোঃ হাশিম মৃধা, মাওলানা আব্দুল বাসেত কাসেমী, কুন্দারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান মিয়া, মুফতি শেখ  আব্দুল কাইয়ুম মাদানী, বাঘাব ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মাস্টার, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাদেক মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা  ও বাঘাব  ইউনিয়ন ইমাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বার্তা বিভাগ