মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন, ঢাবিতে ছাত্রদলের মিছিল
যোগফল প্রতিবেদক:
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফর।
মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, সূর্যসেন হল ও মুহসীন হল প্রদক্ষিণ করে ভিসি চত্বর, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘ছাত্রদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা’, ‘দুঃসময়ের রিজভী ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন এইচ এম আবু জাফর। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি সরকারের ১৮০ দিন পূর্ণ হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বায়েজিদ হুসাইন, শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, আফসার উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, আলাউদ্দিন রিপন, নুহ রাসেল, হাসিবুল নাঈম, এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, শাকিতুল ইসলাম, ইজাবুল মল্লিক, শামীম হোসেন, শরীফুল ইসলাম শরীফ, সাইফুল ইসলাম, হামিরুল ইসলাম অপু, রাকিবুল ইসলাম, হেলাল হোসেন, জহিরুল ইসলাম ও আল মামুন সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া তেজগাঁও কলেজ, বাংলা কলেজ ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন