লিথি গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধে ধাপে ধাপে সময়সূচি
যোগফল প্রতিবেদক:
দীর্ঘদিনের অপেক্ষার পর লিথি গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নির্ধারণ করা হয়েছে ধাপে ধাপে সময়সূচি। নির্ধারিত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।
২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত সমঝোতা সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পাওনা পরিশোধের কার্যক্রম পরিচালনা করা হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৩০ আগস্ট অ্যাপারেল-২১, ফমকম ফ্যাশন অ্যান্ড নিটিং, ফমকম ডাইং ও ফমকম প্রিন্টিং ইউনিটের নির্ধারিত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ করা হবে।
এরপর দ্বিতীয় ধাপে ২ সেপ্টেম্বর, তৃতীয় ধাপে ৬ সেপ্টেম্বর এবং চতুর্থ ধাপে ৮ সেপ্টেম্বর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। এছাড়া পঞ্চম ধাপে ১০ সেপ্টেম্বর স্টাফদের বকেয়া বেতন পরিশোধের সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা বেশি হওয়া এবং হিসাব শাখায় জনবল সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিটগুলোতে যারা জুন ২০২৬ পর্যন্ত কর্মরত ছিলেন, তাদের নির্ধারিত তারিখ অনুযায়ী চূড়ান্ত পাওনা গ্রহণের জন্য উপস্থিত হতে বলা হয়েছে। এ সময় প্রত্যেককে নিজ নিজ আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
পাওনা পরিশোধের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার, গাজীপুর-০২ কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজ নিজ আইডি কার্ড ছাড়া কোনো শ্রমিককে চূড়ান্ত পাওনা পরিশোধ করা হবে না।
দীর্ঘদিনের বকেয়া ও চূড়ান্ত পাওনা পরিশোধের উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন