খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

যোগফল প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আরবিসি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর উত্তরার ফাউন্ডারস ক্লাবে সংগঠনটির সাধারণ সভায় কাজী মাফুজুল হক বাবলুর সভাপতিত্বে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে সাইফুর রহমানকে সভাপতি এবং মাহমুদুল ইসলাম মিলটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শৃঙ্খলা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নতুন কমিটিতে মিয়া লুৎফর রহমানকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রভাস চন্দ্র বিশ্বাস, নওশের আলী, কাজী মাফুজুল হক বাবলু, শাজাহান ফকির, নিরুল মিয়া, দেবদুলাল চক্রবর্তী, তৌহিদুল ইসলাম লিপন, বদরুল ইসলাম, মো. সেলিম হোসেন নিলু, আবু তালেব মোল্লা, মিয়া নাসির, পারভেজ খসরু ডুপ্লু ও এমদাদুল হক মিলন।

পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমল সাহা, কাজী হাফিজ, হাফিজুর রহমান মোল্লা ও মোস্তাফিজুর রহমান।

কমিটির সভাপতি সাইফুর রহমান, সিনিয়র সহসভাপতি শেখ শাজাহান এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম, মিয়া মাসুদ ও আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার নাসিরউদ্দিন ও খন্দকার সাজ্জাদ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সহঅর্থ সম্পাদক বিষ্ণু সাহা, দপ্তর সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্বে মাহমুদুল ইসলাম মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তৌহিদ আলম মিন্টু, অনুষ্ঠান ও পুনর্মিলনী সম্পাদক রোমানুজ্জামান রোমান, তথ্য ও আইটি সম্পাদক মাহাবুবুর রহমান মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রবিউল সিকদার এবং নারী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন, বদিউজ্জামান বাবু, ছিদ্দিক ফকির, বাবুল আহমেদ, শের আলম, আবুল কালাম পিপুল, আরমান খান মঞ্জুর, মিরন মৃধা, গোলাম কুদ্দুছ জিতু, মোয়াজ্জেম সিকদার, কামরুল ফকির, তৈয়বুর রহমান, ইমরান মোল্লা ও মঞ্জুরুল ইসলাম।

নতুন কমিটির নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

চুরির ভোট, রাতের ভোট এ দেশে আর হবে না: হুইপ অপু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চুরির ভোট, রাতের ভোট এ দেশে আর হবে না: হুইপ অপু

যোগফল প্রতিবেদক:

চুরির ভোট, রাতের ভোট এ দেশে আর হবে না। জনগণ এবার নিজের ভোট নিজে দেবেন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজারে বিএনপির কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার আংশিক এলাকার নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা সভায় অংশ নেন।

হুইপ অপু বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জনগণের ভোটে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত করবেন। কোনো ধরনের ভোট চুরি, কারচুপি কিংবা রাতের ভোটের সুযোগ এবার থাকবে না।’

তিনি বলেন, ‘চুরির ভোট, রাতের ভোট—এ দেশে আর হবে না। জনগণ নিজের ভোট নিজে দেবে। যাকে যোগ্য মনে করবে, ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবে।’

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হুইপ অপু বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।

সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাদের প্রত্যেককে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। জনগণের কাছে নিজেদের যোগ্যতা ও কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূলে অনেক যোগ্য ও জনপ্রিয় নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তবে দলীয়ভাবে যাচাই-বাছাই শেষে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে।

হুইপ অপু বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। দল যাকে প্রার্থী ঘোষণা করবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে তৃণমূলকে শক্তিশালী করা এবং জনগণের আস্থা অর্জন করা।’

এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এজন্য এখন থেকেই তৃণমূলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুবাই গিয়েও সাইবার হয়রানি থেকে রেহাই পেলেন না অভিনেত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুবাই গিয়েও সাইবার হয়রানি থেকে রেহাই পেলেন না অভিনেত্রী

 যোগফল প্রতিবেদক:

ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি দেওয়ার পরও সাইবার হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী মান্দানা করিমি। তার অভিযোগ, দেশ বদলালেও অজ্ঞাতপরিচয় ব্যক্তির পাঠানো রহস্যময় ই-মেল এখনো তার পরিচিতজনদের কাছে পৌঁছে যাচ্ছে।

অভিনেত্রীর দাবি, এসব ই-মেলে কখনো তাকে নিয়ে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে, আবার কখনো টাকা চাওয়া হচ্ছে। প্রায় ছয় বছর ধরে চলা এই সাইবার হয়রানি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা।

মান্দানা জানান, তার বিবাহবিচ্ছেদের পর থেকেই অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি তাকে অনুসরণ করছেন বলে তিনি মনে করেন। শুধু তাকে নয়, তার সঙ্গে কাজ করা প্রযোজক, সহ-অভিনেতা ও পরিচিত ব্যক্তিদের কাছেও বিভিন্ন বার্তা পাঠানো হচ্ছে। এসবের উদ্দেশ্য তার কাজ, সম্পর্ক ও সামাজিক পরিচিতি ক্ষতিগ্রস্ত করা বলে অভিযোগ অভিনেত্রীর।

অভিনেত্রীর ভাষ্য, ছুটিতে থাকার সময়ও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। কয়েক বছর আগে এসব ঘটনার উৎস খুঁজে বের করতে ব্যক্তিগতভাবে তদন্তের চেষ্টা করেছিলেন। তখন তাকে জানানো হয়, একজন পেশাদার হ্যাকারকে ব্যবহার করে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নজরদারি করা হচ্ছে।

মান্দানার দাবি, ‘মীনাক্ষী’ নামে একটি ভুয়া পরিচয় ব্যবহার করে তার পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে ই-মেল পাঠানো হচ্ছে। ভারত ছাড়ার পরও সেই যোগাযোগ বন্ধ হয়নি। এখনো তার বন্ধুদের কাছে ওই ধরনের ই-মেল পৌঁছাচ্ছে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে পরিচিতদের সতর্ক করে মান্দানা বলেছেন, তাকে ঘিরে কোনো ই-মেল পেলে যেন কেউ তাতে বিশ্বাস না করেন বা টাকা পাঠান। বরং বার্তাটি সংরক্ষণ, স্ক্রিনশট নেওয়া এবং তার কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ভারতে থাকাকালে একাধিকবার সাইবার অপরাধের অভিযোগ করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি। এবার তাই প্রকাশ্যে বিষয়টি তুলে ধরে নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন তিনি। দীর্ঘদিনের এই হয়রানির বিরুদ্ধে আর নীরব থাকতে চান না বলেও জানিয়েছেন মান্দানা।

মান্দানার ব্যক্তিগত জীবনেও অতীতে নানা টানাপোড়েন ছিল। ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে করেন তিনি। কয়েক বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেই সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

চলতি বছর প্রায় ১৬ বছর ভারতে থাকার পর দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন মান্দানা। নতুন জীবন শুরুর আশায় দুবাইয়ে পাড়ি জমালেও পুরোনো সাইবার হয়রানি এখনো তার পিছু ছাড়েনি বলে অভিযোগ তার।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুবাই গিয়েও সাইবার হয়রানি থেকে রেহাই পেলেন না অভিনেত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ