গাজীপুরে গাঁজাসহ গ্রেফতার ৬, আদালতে পাঠিয়েছে পুলিশ
যোগফল প্রতিবেদক:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বাসন থানা পুলিশের এসব অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতাররা হলেন—ফজলে রাব্বি (৩০), সাহেরা খাতুন (৫৫) ও মো. ফালু হোসেন (৩৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. সুমন মোল্লা (৩৯) ও মো. আবু হোসাইন (২৭)-কে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্য একটি অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মিলন (৩৫)-কেও গ্রেফতার করা হয়।
বাসন থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পরে গ্রেফতার ছয়জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন