২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
বিশেষ করে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে জাপানের সহযোগিতা এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। দীর্ঘদিন ধরে দেশটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা দিয়ে আসছে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
তবে সফরের বিস্তারিত কর্মসূচি এবং বৈঠকে আলোচ্য বিষয়গুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য জানানো হতে পারে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন