গাজীপুরে সুজনের বিরুদ্ধে স্মৃতি আক্তারের অভিযোগ বিয়ের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবি
বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল
মো: সজিব | গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ সুজন হোসেনের বিরুদ্ধে গোপনে বিয়ে, প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন সৌদি আরব প্রবাসী স্মৃতি আক্তার। তিনি বিয়ের স্বীকৃতি এবং তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার দাবি জানিয়েছেন।
স্মৃতি আক্তারের দেওয়া তথ্য অনুযায়ী, সুজন হোসেনের বাবার নাম আবদুল আজিজ। দুজনেরই ঠিকানা গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের নোয়াগাঁও গ্রাম। বর্তমানে সুজন হোসেন সৌদি আরবে অবস্থান করছেন।
গোপনে বিয়ের অভিযোগ, স্মৃতি আক্তারের দাবি, ১৪ মে ২০২৩ সালে বাংলাদেশে মোহাম্মদ সুজন হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা দুজনই বিদেশে যান এবং সৌদি আরবে প্রায় ১৬ মাস একসঙ্গে বসবাস করেন বলে জানান তিনি।
স্মৃতির অভিযোগ, পরবর্তী সময়ে বাংলাদেশে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের কাগজপত্র তৈরি করে তা সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্মৃতির প্রশ্ন, তাঁকে না জানিয়ে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকলে এরপরও কেন তাঁরা প্রায় ১৬ মাস একসঙ্গে বসবাস করেছেন?
স্মৃতি আক্তারের দাবি, বিয়ের বিষয়টি গোপন রাখা এবং পরবর্তী ঘটনাগুলোর কারণে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি চান, তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হোক এবং বিয়ের স্বীকৃতি দেওয়া হোক।
অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ
স্মৃতি আক্তারের অভিযোগ, দাম্পত্য সম্পর্ক চলাকালে তিনি বিভিন্ন সময়ে সুজন হোসেনকে টাকা দিয়েছেন। তাঁর দাবি, সুজনের কাছে তাঁর সাড়ে তিন লাখ টাকার বেশি পাওনা রয়েছে।
এ ছাড়া তিনি শারীরিক ও মানসিক নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন।
বিয়ের স্বীকৃতি চান স্মৃতি:
স্মৃতি আক্তারের বক্তব্য, তাঁদের বিয়ের বিষয়টি আর গোপন না রেখে প্রকাশ্যে স্বীকার করা হোক, যাতে পরিবার-পরিজন ও সমাজের মানুষ তাঁদের বিয়ের কথা জানতে পারেন। ইতিমধ্যেই তার পরিবার পরিজন কে বিয়ের বিষয় টি জাননো হয় ,
তিনি তাঁর দাম্পত্য সম্পর্কের স্বীকৃতি এবং অভিযোগগুলোর সুষ্ঠু সমাধান চান। তাঁর ভাষ্য অনুযায়ী, সুজন হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়ে থাকলে সেই সম্পর্কের বিষয়টি অস্বীকার না করে প্রকাশ্যে স্বীকার করা উচিত।

আপনার মতামত লিখুন