দুর্গাপূজার আগে ১৭ অক্টোবর খোলা থাকবে ব্যাংক
যোগফল প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পূজার ছুটির আগে ব্যাংকের এক দিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারে সই করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নান।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সাধারণভাবে ব্যাংকের নিয়মিত কার্যক্রম টানা পাঁচ দিন বন্ধ থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন