গৌরীপুরে ঘর থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
চবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ মো. আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী আল-আমিন পালিয়ে যান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ীর চর গ্রামে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম ওই গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের এক কোণে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সালামের সহযোগী আল-আমিন পালিয়ে গেলেও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানোর কথা রয়েছে। পলাতক আল-আমিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন