সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়া কাকে অনুসরণ করেন জানেন?
যোগফল প্রতিবেদক:
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ভক্ত-অনুরাগী ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যাও বিপুল। তবে অভিনেত্রী নিজে কাকে অনুসরণ করেন, তা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে কৌতূহল।
প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে প্রায় দেড় কোটি অনুসারী থাকা সাবেক এই বিশ্বসুন্দরী নিজে অনুসরণ করছেন মাত্র একজনকে। আর তিনি হলেন ঐশ্বরিয়ার জীবনসঙ্গী, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
অন্যদিকে, অভিষেক বচ্চনের অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকায় রয়েছে ৩২৯ জন। এই তালিকায় ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও রয়েছেন তার বাবা ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যতিক্রমী বিষয়টি ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে সামাজিক মাধ্যমে কাউকে অনুসরণ করার বিষয়টি ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন ঐশ্বরিয়া রাই। একই বছর ‘অউর প্যায়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন